Type Here to Get Search Results !

বাংলাদেশে বুথে বুথে চলছে ভোটগ্রহণ, এখনও পর্যন্ত অশান্তির খবর নেই


 

বাংলাদেশে আয়োজিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পরে এই প্রথম বাংলাদেশের ভোটে নেই ‘বেগমদের লড়াই’। প্রায় ১২ কোটি ৭০ লক্ষ ভোটার আজ ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ৩০০টি সংসদীয় আসনের জনপ্রতিনিধি বেছে নেবেন। আর তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বারের নির্বাচনে ‘গেম চেঞ্জার’ হলো বাংলাদেশের তরুণ ভোটাররা। ৫ কোটি ৬০ লক্ষ অর্থাৎ, প্রায় ৪৪ শতাংশ ভোটারই তরুণ (১৮-৩৭ বছর)। মূল লড়াইটা দ্বিমুখী— বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা BNP এবং জামায়াতে ইসলামি ও ন্যাশনাল সিটিজ়েন পার্টি বা NCP-র মধ্যে


ভোর থেকে বাংলাদেশের বুথে বুথে চলছে ভোটগ্রহণ। সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত নির্বাচন চলছে নির্বিঘ্নেই। সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রগুলিতে নিরাপত্তা দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side