দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসইল এলাকায় বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের উদয়পুর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়। এদিন তাঁর হাত ধরে প্রায় ৫০টি পরিবার বিজেপি ও বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিধায়িকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণ বসাক, উদয়পুর অঞ্চল সভাপতি আব্দুল বাকী, জিয়াউর রহমান, সৈলেস সরকার, সেলিম আলী সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা।
বিধানসভা ভোটের প্রাক্কালে এই যোগদানের ফলে কুশমন্ডি বিধানসভায় তৃণমূলের শক্তি আরো বৃদ্ধি পেল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। দলীয় সূত্রে জানা যায়, সম্মেলন ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
